বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৯ আগষ্ট মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক – মনজুর আলম তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব – জমির উদ্দিন চৌধুরী মানিকের সঞ্চালনায় শোভাযাত্রা পূর্ব সমাবেশে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক – ইবাল হায়দার চৌধুরী,আব্দুস সবুর, মাসুদ হায়দার, তৌহিদুল আলম।
উপজেলা ও পৌরসভার আহবায়ক , সদস্য সচিবদের মধ্যে শহীদুল্লাহ্ চৌধুরী মানিক মোরশেদুল আলম মোনায়েম খাঁন ফৌজুল কবির রুবেল মিজানুর রহমান আনোয়ার হোসেন মোশাররফ হোসেন মোহাম্মদ ফারুক প্রমুখ। শোভাযাত্রা পূর্ব সমাবেশে বক্তারা বলেন ,গণতন্ত্র পুন:রুদ্ধার আন্দোলনে স্বেচ্ছাসেবক দল বিএনপির ভ্যানগার্ডের দায়িত্ব পালন করেছে। আগামীর দিনেও গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে জনগণের কাঙ্খিত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দল সবসময় প্রস্তূত। এসময় বক্তারা আরও বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া একটি সংগঠন। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা সবসময় রাজপথে সচেষ্ট ছিলাম। আগামীতেও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সাম্য, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীর যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}