কিশোরগঞ্জের হোসেনপুরে কয়েকটি স্থানে অভিযান চালিয়ে মাদক সহ ৩ ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,গতকাল (২০ আগষ্ট) বুধবার দিনব্যাপি গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌরসদরের পূর্ব দ্বিপেশ্বর এলাকায় এক অভিযান চালিয়ে নয়ন মিয়া নামে এক মাদক ব্যাবসায়ীকে ৯৩ পিছ ইয়াবা ও গাজাসহ আটক করে।

তার নামে হোসেনপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। একই এলাকায় জুয়েল মিয়া নামে এক ব্যাক্তিকে গাজা সেবনরত অবস্থায় সরঞ্জামাদি সহ আটক করা হয়েছে অপরদিকে কুলেশ্বরী মন্দিরের শশ্মাণ ঘাটে অভিযান চালিয়ে গাজা ও গাজা খাওয়ার সরঞ্জাম সহ একজনকে আটক করে তাদেরকে হোসেনপুর উপজেলা প্রশাসক ও নির্বাহী অফিসার কাজি নাহীদ ইভা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আধীনে মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃত ২ জনকে সংশিষ্ট মাদক আইনে ১ বছরের সশ্রম কারাদন্ড ও নগদ অর্থদন্ড প্রদান করেছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}