চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড এবং চট্টগ্রামের অন্যতম সুপরিচিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

২১ আগষ্ট বৃহষ্পতিবার,বিকেল ০৫:৩০ মিনিটে হাসপাতালটির সভাকক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় এই চুক্তি স্বাক্ষর কার্যক্রম সম্পন্ন হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের পরিচলক ডা: এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে ও ডি জি এম মোঃ আমান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল (সিআইপি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান ইসমাইল ইমন,
মেট্রোপলিটন হাসপাতালের মেডিকেল ডাইরেক্ট ডা: নুরুন্নবী, সহকারী ম্যানেজার মো: শাহাদাত হোসেন, আরিফুল ইসলাম, মোঃ আব্দুল খালেক।

আলোচনা শেষে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এ কে এম ফজলুল হক এবং চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট খন্দকার এম এ হেলাল (সিআইপি) সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এবং পরস্পরের মধ্যে স্মারক কপি বিনিময় করেন।
এসময় বক্তারা বলেন এই সমঝোতা স্মারকের মাধ্যমে প্রবাসী সদস্যরা বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা লাভ করবেন বলে আশা করা যাচ্ছে, যা তাদের জীবনযাত্রায় একটি ইতিবাচক প্রভাব ফেলবে।

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের এডমিন হোসাইন আল মাসুদ, আলহাজ্ব মোঃ সৈয়দ,মোঃ ফিরোজ,কমর উদ্দিন,আলী মোঃ জিয়া, মোঃ জসীম কুসুমপুরী,আবুল কালাম চৌধুরী,হাজী আবুল কাসেম,খালেদ হাসান রুবেল প্রমুখ।

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}