কৃষকদলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা শহিদুল ইসলাম বাবুলের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় প্রদত্ত সাজা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে নওগাঁর বদলগাছীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট ২০২৫) সকাল ১০টায় উপজেলা কৃষকদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় বক্তারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় একজন কৃষকনেতাকে সাজা দেওয়া হয়েছে।
তাঁরা দ্রুত বাবুলের নিঃশর্ত মুক্তি দাবি করেন। বিক্ষোভ মিছিলে উপজেলা কৃষকদলসহ স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}