ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবীনগরের কৃতি সন্তান মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান। শনিবার (২৩ আগস্ট) নবীনগর প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি নবীনগরের সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে তিনি বলেন, “নবীনগর উন্নয়নের ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ অঞ্চলকে এগিয়ে নিতে হবে। ক্ষমতায় থাকলেই উন্নয়ন সম্ভব নয়; ইচ্ছা ও আন্তরিকতা থাকলে ক্ষমতার বাইরে থেকেও উন্নয়ন করা যায়।”আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ বিষয়ে এখনো কিছু ভাবিনি। সময়ই বলে দেবে কী করব।

তবে নবীনগরের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই এবং এজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।”তিনি আরও বলেন, “নবীনগরে অসংখ্য গুণীজন জন্মগ্রহণ করেছেন, যারা জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু আন্তরিকতার অভাবে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আমাদের মনে রাখতে হবে—সবার আগে বাংলাদেশ।”অনুষ্ঠানে নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কামাল খন্দকার, মাহবুব আলম লিটন, জালাল উদ্দিন মনির, সাবেক সাধারণ সম্পাদক কান্তি কুমার ভট্টাচার্য, সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন, জামাল হোসেন পান্না, রিপোটার্স ক্লাবের সভাপতি শাহিন রেজা টিটো এবং মেজর জেনারেল (অব.) কামরুজ্জামানের বোন অধ্যাপিকা ফেরদৌসী বেগম পপি প্রমুখ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}