ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃর্বিভাগে আজ (২৪ /৮/২৫) একসঙ্গে ৩ জন রোগীর গলার চেইন চুরি হয়েছে । হাসপাতালের বহিঃর্বিভাগে চুরির ঘটনা দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডা. ফাহিম আহমেদ।

‎রবিবার (২৪/৮/২৫) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেন- “আজ বহির্বিভাগ থেকে একসঙ্গে ৩ জন রোগীর গলার চেইন চুরি হয়ে গেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, চোরচক্র বোরকা ও নিকাব পরে আসায় তাদের চিহ্নিত করা সম্ভব হয়নি। এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে”।
‎তিনি আরও জানান- চোরচক্র অনেক সময় ভিড় ও ধাক্কাধাক্কি সৃষ্টি করে তাদের কার্যসিদ্ধি করে । অনেক সময় আগে থেকে অসতর্ক রোগী কিংবা শিশু নিয়ে ব্যস্ত অভিভাবকদের এ চক্র টার্গেট করে তাদের কাজ করে ।
‎হাসপাতলে আগত সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ডা. ফাহিম লিখেন- “হাসপাতালে আসার সময় দামী অলংকার না আনা ভালো। এ ছাড়া মোবাইল ফোন ও ব্যাগ বাচ্চাদের হাতে না দিয়ে নিজের কাছে রাখতে হবে। সবাই একটু সচেতন হলেই এ ধরনের ঘটনা অনেকাংশে কমে যাবে”।

‎স্থানীয় সচেতন মহল মনে করেন নিয়মিত চুরির ঘটনায় রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি বাড়ছে। সিসিটিভি থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}