কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা সোমবার (২৫আগষ্ট) উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন,পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ,হোসেনপুর থানার ওসি তদন্ত লিমন বোস, বিএনপি নেতা বীর মোক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম রফিক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: আমিনুল ইসলাম, শিক্ষাবিদ এবিএম সিদ্দিক চঞ্চল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: জামাল উদ্দিন, চেয়ারম্যান ফিরোজ উদ্দিন মো: খুরশিদ উদ্দিন, আব্দুল কাইয়ুম,

মো: সাইদুল ইসলাম,মোঃ আজাহারুল ইসলাম, সমবায় অফিসার গোলাম মোর্শেদ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী আছমা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.কে.এম.মোহাম্মদ আলী, কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির, গ্রাম আদালতের অফিসার কবির উদ্দিন, বৈষম্য বিরুধী ছাত্র নেতা মো: মহিবুল হোসেন অনিক, উপজেলা আনসার কর্মকর্তা খাদিজা আক্তার, ইসলামি ফাউন্ডেশনের কর্মকর্তা মো: ইমদাদুল হক প্রমুখ উপস্তিত ছিলেন ৷ সভায় চলমান আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়ন, মাদক প্রতিরোধ ও বাল্য বিবাহ রোধে সচেতনতা এবং উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কে জানজট নিরসনের উদ্যেগে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়েছে। অপরদিকে সভার শুরুতেই সদ্য যোগদান দেয়া সহকারী কমিশনার (ভূমি) কে ফুল দিয়ে বরন করে নেন কামিটির সকল সদস্যরা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}