কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক হিসেবে যোগদান করেছেন মোহসী মাসনাদ। গতকাল থেকে তিনি আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। হোসেনপুর উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা ও উপজেলার ভিবিন্ন দফতরের অফিসারগন তাকে ফুল দিয়ে বরণ করে নেন। তিনি ৪০ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

এর আগে তিনি ময়মনসিংহ সদরে বিভাগীয় কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি হোসেনপুর উপজেলা ভূমি অফিসকে একটি সুন্দর ও সেবামূলক প্রতিষ্টানে পরিণত করতে কাজ করে যাবেন বলে প্রত্যয় ব্যাক্ত করেছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}