জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফুটবল টর্ণামেন্টের ৬ষ্ঠ ম্যাচ খেলা নোয়াগাঁও ফুটবল একাদশ বনাম গোয়ালী শেখ স্পোটিং ক্লাব ফুটবল একাদশ খেলায় (২৭আগ্ট) বিকালে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
“মাদক’কে না বলি, মাদক ছেড়ে খেলা ধরি” এই প্রতিপাদ্যকে সামনের রেখে আয়োজিত হওয়া ফুটবল টুর্নামেন্ট খেলাটি মোঃ মোখলেসছুর রহমান এর সভাপতিত্বে মোঃ বাবুল মিয়ার সঞ্চালনায় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জামাল উদ্দিন,শুভ উদ্বোধক ছিলেন আশরাফুল ইসলাম খাইরুল, প্রধান আকর্ষণ ছিলেন আলাউদ্দিন আহমেদ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান প্রবাসি শেখ সাইদি ইবনে সালাম,টিমম্যানেজার,সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শেখ আবদুল্লাহ ইবনে সালাম প্রমুখ। মোঃ এনামুল হক সেন্টু,মোঃ সাইফুল ইসলাম টিটু,মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
খেলায় নোয়াগাঁও ফুটবল একাদশ’কে ট্রাইবেকারে হারিয়ে গোয়ালী শেখ স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করেন। পরে অতিথিরা বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় অতিথিরা বলেন, মাদক থেকে দূরে থাকতে, খেলাধুলার কোনো বিকল্প নেই। আমরা সবসময় চেষ্টা করবো এইরকম খেলাধুলার আয়োজনে পাশে থাকতে।
খেলায় যৌথভাবে ফারুকুল ইসলাম, বিল্লাল হোসেন,দেলোয়ারে মনোমুগ্ধকর ধারাভাষ্যে খেলায় মাঠের চারিপাশে দর্শকের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।