গাইবান্ধার সাংবাদিক ও সাহিত্যিক আবু জাফর সাবুর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (২৯ আগস্ট)। ২০২১ সালের আজকের এই দিনে করোনায় আক্রান্ত হয়ে বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
আবু জাফর সাবু ১৯৪৭ সালের ২৭ জুন বগুড়ার ভেলুরপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আব্দুর রশিদ ও মাতার নাম লুৎফুননেছা। তিনি ছোটবেলা থেকেই সাহিত্য চর্চা শুরু করেন। ছড়া কবিতা লিখে সুনাম অর্জন করেন। এর পাশাপাশি তিনি ১৯৬৯ সালে শুরু করেন সাংবাদিকতা। তিনি সবশেষ দৈনিক জনগষ্ঠের গাইবান্ধা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেইসঙ্গে গাইবান্ধা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক ছিলেন।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}