ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের  সাংবাদিকদের সাথে আজ (৩১/৮/১৫) প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে ও সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান এডভোকেট মো. আব্দুল । আর ও উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি  আবু কামাল খন্দকার, সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, জালাল উদ্দিন মনির, শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, মো. সেলিম রেজা, শফিকুল ইসলাম বাদল, মো. জসীম উদ্দীনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় এডভোকেট মতিন বলেন- আমি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করি এবং  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের নীতি মেনে কাজ করি। আমি ২০১৩ সালে ঢাকায় বার কাউন্সিলে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়া থেকে শুরু করে ২০১৮ সালে ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়া পর্যন্ত আইন অঙ্গনে দীর্ঘদিন কাজ করেছি। বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন- আইনজীবী হিসেবে আমার দীর্ঘ অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে ন্যায়বিচার প্রতিষ্ঠা, সুশাসন ও অধিকার আদায়ের গুরুত্ব।

আমি চাই এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই অঞ্চলের মানুষের সামাজিক, অর্থনৈতিক রাজনৈতিক মুক্তি নিশ্চিত করতে। আমার লক্ষ্য হলো- নবীনগরে একটি আধুনিক উপশহর গড়ে তোলা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}