যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত রবিবার বিকালে মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির আল ইহসান ইসলামিক সেন্টারের হলরুমে কেক কেটে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন মিশিগান বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, মিশিগান বিএনপির উপদেষ্টা ফখরুল ইসলাম লয়েস, বিএনপির নেতা সাবেক চেয়ারম্যান নাছিরুল হক শাহীন, সাবেক চেয়ারম্যান জিলাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান রাজু আহমেদ তালুকদার, ফয়ছল চৌধুরী, শাহাদাত হোসেন মিন্টু, আলী ওয়াসিম রনি, মোশাররফ হোসেন চৌধুরী লিটু, সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম তুহিন সহ বিএনপির ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাস থেকেও দলকে সুসংগঠিত করার অংগীকার ব্যক্ত করেন বিএনপির নেতাকর্মীরা।