ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী জিনদপুর মাঠে মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হলো জুলাই স্মৃতি ডাবল টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর নজরুল ইসলাম নজুর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই খেলায় সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির সভাপতি নুরুল ইসলাম।খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী আজিজুল রহমান লিটন।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শহীদ সুজয়ের পিতা মো. শফিকুল ইসলাম, নবীনগর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী হাফেজ মুহাম্মদ সানাউল্লাহ, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, জিনদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহর আল মামুন, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ও জেলা কমিটির সদস্য সাইফুল ইসলাম এবং ছাত্রনেতা ইয়াছিন মামুন প্রমুখ। এসময় আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সম্মাননা ক্রেস্ট পেয়ে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি বলেন, “এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে এবং সমাজ থেকে অসামাজিক কর্মকাণ্ড দূর করতে সহায়ক ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ আয়োজন অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।”এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এম কে জসিম উদ্দিন, জহিরুল ইসলাম প্রমুখ।