বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরের নকলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ ৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার হাজী জালমামুদ সরকারি কলেজের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মো. ইলিয়াস খান। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইলিয়াস খান বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে দেশের উন্নয়ন নিশ্চিত করেছেন।

তাই এদেশের মানুষের ভালবাসার আঙিনা বিএনপি আর ভালবাসার প্রতীক ধানের শীষ।  ওইসময় অন্যান্যের মধ্যে নকলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হক তালুকদার চাঁন মিয়া ও জাহিদুল হক মাস্টার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জহির রায়হান মুক্তি, উপজেলা ছাত্রদলের আহবায়ক রাসেল সরকারসহ নকলা উপজেলা-ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে হাজী জালমামুদ সরকারি কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একইদিন জেলার সদর ও নালিতাবাড়ী উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}