গাইবান্ধায় নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় আপেল মিয়া (১৫) নামের এক স্কুল ছাত্র। দীর্ঘক্ষণ চেষ্টার পর মরদেহ উদ্ধার করেছে ডুবুরীদল। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফকিরগঞ্জ এলাকার করতোয়া নদী থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম।

নিহত স্কুল ছাত্র আপেল মিয়া ওই ইউনিয়নের বাগদা কলোনি এলাকার কাঠ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছেলে। স্থানীয়রা জানান, ওই সময় প্রচন্ড তাপদাহ থেকে প্রশান্তি পেতে আপেলসহ ৪ বন্ধু করতোয়া নদীতে গোসল করতে নামে। এ সময় আপেল মিয়া পানিতে ডুব দিয়ে ভেসে না উঠায় খোঁজাখুঁজি করতে থাকে অন্য বন্ধুরা। একপর্যায়ে চিৎকার দিলে স্থানীয়রাও নদীতে নেমে খোঁজাখুঁজি করে ব্যর্থ হন। পরে খবর পেয়ে রংপুর থেকে ডুবুরীদল এসে দীর্ঘক্ষণ চেষ্টার পর তার মরদেহ উদ্ধার করে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}