আজ ০৪ সেপ্টেম্বর, ২০২৫ বৃহস্পতিবার রাঙ্গামাটি পার্বত্য জেলার ঐতিহ্যবাহী মাইনীমুখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনের ভোট গ্রহন কার্যক্রম চলছে।
প্রার্থীদের পোস্টারে পোস্টারে শোভা পাচ্ছে পার্বত্য এলাকার অন্যতম বিখ্যাত এবং ঐতিহ্যবাহী মাইনীমুখ বাজারের ভোট কেন্দ্রের পার্শেবর্তী এলাকা, রাস্তা-ঘাট, অলিগলি, দোকানসহ সর্বত্র। প্রার্থী ও তাদের সমর্থকেরা ভোটারদের আকৃষ্ট করতে রাস্তায় রাস্তায় লিফলেট ও কার্ড বিতরণ করছেন। দোকানে দোকানে, হোটেল-রেস্তোরায়, চায়ের দোকানে চলছে কানাঘুষা কে ধরবে হাল, কে দিবে নেতৃত্ব মাইনীমুখ বাজারের ব্যবসায়ীদের?
মাইনীমুখ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়ছেন তিনজন প্রার্থী। এর মধ্যে তিন প্রার্থীরই মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন—আবুল কাশেম মেম্বার হরিণ প্রতীক, কালু মিয়া-চেয়ার প্রতীক এবং মোঃ ফেরদৌস আহম্মদ-ছাতা প্রতীক নিয়ে লড়াই করছেন।
অন্যদিকে সাধারন সম্পাদক পদে তিনজন প্রার্থী- মোঃ আব্দুশ শাকুর-গোলাপ ফুল প্রতীক, সৈয়দ ইউনুস- দোয়াত-কলম এবং মোঃ আলাউদ্দীন দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে লড়ছেন। এবং সাংগঠনিক সম্পাদক পদেও তিনজন প্রার্থী মোঃ শামীম উদ্দীন-আম প্রতীক, জাকির হোসেন গাজি ফুটবল প্রতীক এবং মোঃ ইব্রাহীম হোসেন-মোরগ প্রতীক নিয়ে লড়ছেন।
সচেতন ব্যবসায়ীরা বলেন, এবার বাজার নির্বাচনে প্রার্থী বেশি থাকায় আমরা নিজের ভোটাধিকার প্রয়োগ করে যোগ্য ও দক্ষ ব্যক্তিকে গুরুত্বপূর্ণ চেয়ারে বসাবো। তাই আমরা সঠিক ব্যাক্তিকে যিনি সৎ, যোগ্য, ন্যায়পরায়ন ও ব্যবসায়ীবান্ধব তাকেই নির্বাচিত করব। তাহলে তারাই মাইনীমুখ বাজারকে আধুনিক ও সুন্দরতম পরিবেশের বাজার হিসাবে রূপান্তর করতে পারবেন।