ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুলিশের পৃথক অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ১৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার দুই ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন— ধর্মগর ইউনিয়নের ভরনিয়া গ্রামের আ. জব্বারের ছেলে মো. কাজল (২৫) এবং বাচোর ইউনিয়নের ভাংবাড়ী গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে সুমন মিয়া (৪০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ভরনিয়া গ্রামে অভিযান চালিয়ে কাজলের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সময়ে ভাংবাড়ী এলাকায় অভিযান চালিয়ে সুমনের কাছ থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আরশেদুল হক বলেন,
“আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}