যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যশোরের মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজে পবিত্র ঈদ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে।রবিবার দিবসের তাৎপর্য তুলে ধরে কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​কলেজের অধ্যক্ষ( ভারপ্রাপ্ত) আফরোজা মাহমুদের সভাপতিত্বে ও অধ্যাপক মোঃ মহিবুল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি এড. শহীদ মোঃ ইকবাল হোসেন।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনকলেজ পরিচালনা পর্ষদের সদস্য অ্যাডভোকেট মোঃ মকবুল ইসলাম, শিক্ষক মোহাম্মদ আজিজুর রহমান কলেজের সহকারী অধ্যাপক বোরহান উদ্দিন জাকির, মাহমুদুল ইমরান, মোহাম্মাদ বাবুল আকতার , আল মাহমুদ,শিক্ষার্থী মালিহা মেহনাজ,মেহজাবিন মেঘ প্রমূখ। ​আলোচনা সভায় বক্তারা হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।

তাঁরা বলেন, মহানবী (সাঃ)-এর সুমহান আদর্শ অনুসরণ করে চললে ইহকাল ও পরকালে শান্তি লাভ করা সম্ভব। তাঁর শিক্ষা শুধু মুসলিম উম্মাহর জন্যই নয়, বরং সমগ্র মানবজাতির জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। ​আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকগন উপস্থিত ছিলেন। মোঃ মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধি মনিরামপুর,যশোর মোবাইলঃ ০১৭১২০৪০৭২২/০১৯৩৯৯২৪১৮৮ তারিখঃ ০৬.০৯.২০২৫ খ্রিস্টাব্দ

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}