‘শুভ কাজে, সবার পাশে ‘শ্লোগানকে সামনে নিয়ে বসুন্ধরা গ্রুপের মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে যশোরের মনিরামপুরে সেলাই মেশিন বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বিনামূল্যে তিন রমাসব্যাপী দর্জি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে স্থানীয় মনিরামপুর পৌরশহরের প্রতিভা বিদ্যানিকেতন ক্যাম্পাস মিলনায়তনে মনিরামপুর উপজেলা শুভসংঘ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। বসুন্ধরা শুভসংঘের উপজেলা সভাপতি এসএম হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকাশের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিভা বিদ্যানিকেতনের সভাপতি ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু ।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শুভসংঘের সহসভাপতি ডাঃ হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক প্রবীর সরকার,সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শরীফ মাহমুদ, সাংবাদিক শাোন হোসেন,শুভসংঘের উপদেষ্টা ও কালের কন্ঠের প্রতিনিধি অধ্যাপক বাবুল আকতার প্রমুখ। শুভসংঘের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, সমাজের অসহায় ও অসচ্ছল নারীদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তাদের আর্থ-সামাজিকভাবে স্বাবলম্বী করে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য। অত্র উপজেলার ২০ জন নারীকে তিন মাসব্যাপী দর্জি প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তাদের প্রত্যেককে বিনামূল্যে একটি করে নতুন সেলাই মেশিন প্রদান করা হবে। নারীদের সেলাইয়ের প্রশিক্ষণ দিচ্ছেন মহিলা ও শিশু বিষয়ক অধিপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষক মেহেজাবিন আক্তার রীতা। ।

উপজেলার বিভিন্ন এলাকার এতিম,বিধবা,স্বামী পরিত্যক্তা,হতদরিদ্র ও অস্বচ্ছল পরিবারের ২০ জন নারী এই প্রশিক্ষণ গ্রহণ করছেন। প্রশিক্ষণে অংশ নেওয়া ফারজানা ইয়াসমিন বলেন, বসুন্ধরা শুভসংঘের অনেক মানবিক কাজের কথা শুনেছি। আমাদেরকে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করতে সেলাই মেশিন প্রদানের উদ্দেশ্যে শুরু হওয়া এ প্রশিক্ষণে অংশ নিতে পেরে খুবই ভালো লাগছে। ​উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন,​বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

আমরা আশা করি, এই ধরনের কার্যক্রম সমাজের অন্যান্য প্রতিষ্ঠানকেও জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে। শুভসংঘের মনিরামপুর উপজেলা শাখার সভাপতি এসএম হাফিজুর রহমান বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের এমন একটি ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে। বসুন্ধরা শুভসংঘের সহযোগিতায় ও মনিরামপুর শাখার উদ্যোগে গরীব এবং অসহায় মানুষের পাশে থেকে এ ধরনের কর্মকাণ্ডসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বসুন্ধরা শুভসংঘের কর্তৃপক্ষের জন্য সকলের কাছে দোয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}