গাইবান্ধায় ঝোপের ভেতর থেকে মমতাজ বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার। নিহতের ৩ পুত্রসহ পুত্রবধূ পুলিশ হেফাজতে। তদন্ত পূর্বক ব্যবস্থা নিবেন বলেন, ওসি। শনিবার দুপুরের পর জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের একটি ঝোপের ভেতর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত মমতাজ বেগম ওই গ্রামের মৃত আ. মজিদ চৌধুরী ওরফে বাদশা মুন্সির স্ত্রী। স্থানীয়রা জানান, মমতাজ বেগম গতকাল শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। আজ শনিবার দুপুরের আগে বাড়ির পেছনের ঝোপে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে উপজেলার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাসুদ মিয়ার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের স্বজন ও স্থানীয়দের দাবি, পারিবারিক বিরোধের জের ধরে মমতাজ বেগমকে হত্যা করা হয়েছে। এ সময় সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিহতের ৩ ছেলে আব্দুল গফুর, নুর আলম, সজীব এবং পুত্রবধূকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে। তদন্ত শেষে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}