চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফ এর হযরত শাহসূফী সৈয়দ ফজলুল হক (প্রকাশ মাইজ্জ্যা মিয়া) এর মেঝ সাহেবজাদা গাউছিয়া রাহমানিয়া মঞ্জিলের সাজ্জাদানশীল, রাহবারে শরিয়ত ও তরিকত, পীরে তরিকত হযরত মাওলানা সৈয়দ শরিফুল আনোয়ার ১২ রবিউল আউয়াল (৬ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ মিনিটে ওফাত গ্রহণ করেন। ১৩ রবিউল আউয়াল (৭ সেপ্টেম্বর) রোজ রবিবার বাদে যোহর হাফেজ নগর দরবার শরীফ তাহার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাধি দেওয়া হবে। তার মৃত্যুতে বরুমতির বাঁকে পরিবার, আল আমিন শিশু একাডেমি শিক্ষক ও শিক্ষার্থী, চট্টগ্রাম কন্ঠ পরিবার শোক প্রকাশ করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}