ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌরসভার দুই নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল কামাল উদ্দিনের মেয়ে তাসলিমা বেগমের বিরুদ্ধে ১৫ লক্ষ টাকা আত্মসাৎ এর  চেক ডিজঅনার মামলা করায় ঐ টাকা পাওনাদারকে নারী ও শিশু নির্যাতনের মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও প্রাণনাশের  হুমকির  অভিযোগ পাওয়া গেছে।

আজ ০৮/০৯ /২৫ নবীনগর বাজারে বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স জোবায়ের ট্রেডার্স এর স্বত্বাধিকারী  কাওসার আলম শিবু সাংবাদিকদের সামনে এ অভিযোগ তুলে ধরেন।

তিনি বলেন- তাসলিমা বেগম একজন প্রতারক প্রকৃতির মেয়ে। পাড়া প্রতিবেশী হওয়ার সুবাদে
জমি ক্রয়ের কথা বলে ২০২৩ সালের অক্টোবর মাসে  দুই মাসের জন্য ১৫ লক্ষ টাকা হাওলাত নেয়। সময় পেরিয়ে গেলেও টাকা না দিয়ে কালক্ষেপণ করে। পরে তাসলিমা বেগম  গত ২৪ সালের জানুয়ারি মাসে কাউছার আলম শিবুর নামে ১৫ লক্ষ টাকার একটি  চেক প্রদান করে। চেক নং- ৮১২৫৫৯২, মুদারাবা সঞ্চয়ী  হিসাব নং- ৩৫৮৯৯। পরবর্তীতে গত ২৪ সালের ৩০জুন মাসে এ চেকটি ডিজঅনার হয়। ফলে শিবু তাসলিমার  বিরুদ্ধে  চেক  প্রতারণার মামলা করে। এতে ক্ষিপ্ত হয়ে কাউছার আলম শিবুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে দুইটি মিথ্যা মামলা দায়ের করে তাসলিমা বেগম। ঐ মামলায় ১৫ দিনের কারাবাসে জামিনে মুক্তি পায় শিবু ।

তিনি আরো বলেন-“আমি আইনের আশ্রয় নিয়েছি, কিন্তু উল্টো আমাকে হয়রানির শিকার হতে হচ্ছে। এখনো তাসলিমা বেগম ও তার পরিবারের পক্ষ থেকে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে”। আমি আপনাদের মাধ্যমে রাষ্ট্রের কাছে নিরাপত্তাসহ ন্যায় বিচার প্রার্থনা করছি।

এ ব্যাপারে তাসলিমা বেগমের সাথে বার বার  যোগাযোগের চেষ্টা করে হলেও তাকে পাওয়া যায়নি।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}