জাতীয় পত্রিকা “দৈনিক দিনকালের” ৩৯ বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা বিনিময়,কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে দৈনিক দিনকাল চট্টগ্রাম ব্যুরো।

৯ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা তিনটায় নগরীর সার্কিট হাউস সংলগ্ন শহীদ জিয়া স্মৃতি জাদুঘর হলে, দৈনিক দিনকালের চট্টগ্রাম ব্যুরো চীফ হাসান মুকুলের সভাপতিত্বে দৈনিক দিনকালের ৩৯ বছরে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খন্দকার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এসময় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ, সহযোগি সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ সহ বিভিন্ন সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।।

অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কন্ঠশিল্পীরা গান পরিবেশন করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}