যশোরের মনিরামপুর উপজেলার কপালিয়া গ্রামে মাছচাষের ঘেরে মাছচাষের পাশাপাশি মাচা তৈরি করে তরমুজ চাষ করে সাড়া ফেলেছেন চাষি মোঃ আইয়ুব আলী। সরেজমিনে ঘুরে দেখে যায় আইয়ুব আলীর মাছের ঘেরে মাচার উপর থোকায় থোকায় ঝুলছে তরমুজ যা দেখতে যেমন দৃষ্টি নন্দন তেমনি লাভবান কৃষক। মোঃ আইয়ুব আলীর তরমুজ চাষ রীতিমতো আলোড়ন তৈরি করেছে মনিরামপুরে প্রায় প্রতিদিন বিকেলে মানুষ দেখতে ও ভিডিও করতে ছবি তুলতে ভিড় করছে আইয়ুব আলীর মাছের ঘেরে তরমুজের মাচায়।

কৃষক আইয়ুব আলী বলেন সিজিনিয়াল চাষ না করে আমি আনসিজিনিয়াল চাষ করে দেখতে চাই তরমুজ চাষে ভালো কোন ফল পাওয়া যায় কিনা যেই চিন্তা সেই কাজ সেই মোতাবেক বর্ষা মৌসুমে তরমুজের বিজ রোপণ করে তাতেই সফলতা পায় আইয়ুব আলী। তিনি বলেন বিজ রোপণের ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে গাছে ফল আসে এখন পর্যান্ত তার সব কিছু মিলিয়ে খরচ ৫ হাজার টাকা আর তার বৃক্রি ৩০ হাজার মতো তিনি আশা করেন এখনো আরও দুই বার তার গাছ থেকে ফল তোলা যাবে তাতে আনুমানিক সর্ব মোট ১ লক্ষ টাকা মতো বেচা কেনা হতে পারে। আইয়ুব আলীর মাছের ঘেরের মাচায় তরমুজ চাষে এলাকায় সাধারণ চাষিরাও উতবুদ্ধ হচ্ছে মাছের ঘেরে তরমুজ চাষে।আইয়ুব আলী বলেন কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান তার এই তরমুজ চাষে সবসময় সহযোগিতা দিয়ে আসছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}