ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ৩ নং ওয়ার্ডের গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ (১০/৯/২৫) প্রধান শিক্ষকের সভাপতিত্বে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই মা সমাবেশে শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে অভিভাবকদের জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। উল্লেখ্য এ মা সমাবেশে সরকার ঘোষিত টাইফয়েড টিকা প্রদান কর্মসূচী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এতে অভিভাবকরা শিক্ষার্থীদের স্বাস্থ্য রক্ষা এবং টিকার গুরুত্ব সম্পর্কে সচেতন করতে জনসাধারণকে আহবান করা হয়েছে। মা সমাবেশটি বিদ্যালয়ের ক্লাসরুমে অনুষ্ঠিত হয়। উক্ত মা সমাবেশে পি.টি.এ কমিটির সভাপতি শ্যামল বর্মন শিমুল সহ স্কুলের শিক্ষক, অভিভাবক এবং গ্রামের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}