কিশোরগঞ্জের হোসেনপুরে পুকুরের পানিতে ডুবে ৪ বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার বীর হাজিপুর গ্রামের জামতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত জুবায়ের (৪) হাজিপুর কাচারী বাজারের মেকানিকেল ব্যাবসায়ী মো: বাদল মিয়ার একমাত্র ছেলে।
হাজিপুর বাজারের ঔষধ ব্যাবসায়ী ডা: বুলবুল জানান,সকালে তার মা ছেলেকে ঘরের সামনের উঠানে অন্যদের সাথে খেলা করতে দিয়ে তিনি গৃহস্থলি ও রান্নার কাজ করছিলেন। ঘরের কাজ শেষে তার মা ছেলের কোন সাড়া শব্দ না পেয়ে বাড়ির আশপাশে খুঁজতে থাকেন। এ ঘঠনায় বাড়ি ও আশপাশের লোকজন কোথাও না পেয়ে হতাশ হয়ে পড়ে। পড়ে পরিবারের লোকজনের সন্দেবশত: পুকুরে খুজতে যেয়ে দেখতে পান জুবায়ের পুকুরের পানিতে ভাসছে। ধারনা করা হচ্ছে শিশুটি খেলতে গিয়ে সকলের অজান্তে ঘরের পাশে পুকুরে পড়ে যায়।
পরে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান,শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে বাদলের বাড়িতে শোকের মাতম চলছে।