ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ হুমায়ুন কবীরকে রাজকীয় ভাবে ঘোড়ার গাড়ী দিয়ে অবসর জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।গতকাল রাজকীয়ভাবে স্কুলের প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ যৌথ সমন্বয়ে এই আয়োজন করেন।
তারা ঘোড়ার গাড়ী দিয়ে ওই শিক্ষককে বাড়িতে পৌছে দিয়ে সম্মান প্রদর্শন করেন।জানা যায়, শিক্ষক হুমায়ূন কবির বিগত ৩৭ বছরে এলাকায় শিক্ষার আলো বিলিয়ে দিয়েছেন।বর্তমানে তিনি শুধু একজন শিক্ষক নন, বরং শিক্ষার্থীদের কাছে একজন অভিভাবক, পথপ্রদর্শক ও অনুপ্রেরণার প্রতীক ছিলেন। তিনি উপজেলার বিটঘর গ্রামে ১৯৬৫ সালের ১০ সেপ্টেম্বর জন্ম গ্রহণ করেন। শৈশব থেকে পড়াশোনার প্রতি তার আগ্রহ, তাকে নিয়ে যায় শিক্ষার উচ্চতর পথে। সেই শিক্ষার আলো তিনি বিলিয়েছেন অসংখ্য শিক্ষার্থীর মাঝে। দীর্ঘ সাড়ে তিন দশকের শিক্ষকতা জীবনে তিনি হয়ে উঠেছেন এক প্রেরণার নাম।
বিদায় অনুষ্ঠানে বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন, বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নাজমুল করিম। আরো বক্তব্য রাখেন,অত্র ইউপির চেয়ারম্যান মেহেদী জাফর দস্তগীর, প্রাক্তন ছাত্র ওসি সাজেদুর ইসলাম পলাশ, অবঃ প্রাপ্ত শিক্ষক মাওলানা আলহাজ্ব মোঃ ইলিয়াস মিয়া, আঃ হাই, ধীরেন্দ্র চৌধুরী, মনিন্দ্র চন্দ্র মজুমদার, শেখ আরিফ, মোঃ রিপন প্রমুখ।