১০ সেপ্টেম্বর ২০২৫ ইং রোজ বুধবার কসবা লেশিয়ারা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছ।। উক্ত নির্বাচনে ৪ জন দাখিল প্রার্থী, ২ জন মহিলা প্রার্থী সহ ৩ জন এবতেদায়ী প্রর্থী অংশগ্রহণ করেন।

নির্বাচনে প্রিজাইটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবু তৌহিদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মো: শফিকুল ইসলাম – সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তর ও লেশিয়ারা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট আব্দুর রহিম বেলালী।

উক্ত নির্বাচনে দাখিল পর্যায়ে ৩ জন প্রর্থী, ১ম স্থান : মাসুদ পারভেজ ভোট সংখ্যা ১৭৬, ২য় স্থান : আইয়ুব আলী ভোট সংখ্যা ১৭১ এবং ৩য় স্থান : নাঈম মিয়া
ভোট সংখ্যা ১৫৩।
মহিলা প্রতিনিধি নাঈমা ইসলাম ১৮৬ ভোট পেয়ে এবং ইবতেদায়ী প্রতিনিধি শরীফ মিয়া ৩৫ ভোটে নির্বাচিত হন । উপজেলা শিক্ষা অফিসারের তত্ত্বাবধানে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মনোরম পরিবেশে সকলের উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন শেষে প্রিজাইজিং অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবু তৌহিদ নির্বাচিত প্রার্থীদেরকে অভিনন্দন জানিয়ে উক্ত মাদ্রাসার সফলতা কামনা করেন। সেই সাথে নির্বাচনে অংশগ্রহণ করা সকল প্রার্থীদের উদ্দেশ্যে বলেন যারা এই নির্বাচনে জয় হতে পারেন নাই তারা আগামীতে জয়যুক্ত হবেন।

কিন্তু নির্বাচন যেন উক্ত মাদ্রসার সফলতার বাধা না হয়ে দ্বারাই। সকলের সহযোগিতায় এই মাদ্রাসা বহুদূর এগিয়ে যাবে সবার কাছে সেই কামনা করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}