কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলাসহ আশপাশের এলাকায় কয়েকজন পরিচিত কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ উঠেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং ফেসবুকে চলছে সমালোচনার ঝড়।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কুড়িগ্রামের সকাল আহমেদ এবং Nms Pakhi নামে দুই কনটেন্ট নির্মাতা পাটেশ্বরী ব্রিজের নিচে দেখা করেন এবং পরবর্তীতে একটি বাড়িতে গিয়ে দু’দিন অবস্থান করেন। অভিযোগ রয়েছে, তারা একসাথে একটি কক্ষে রাত কাটান, যদিও তারা বৈবাহিক সম্পর্কে নেই। এতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।

এ ছাড়া, Sk Sabbir Boss-সহ আরও কয়েকজন কনটেন্ট নির্মাতার বিরুদ্ধেও অনুরূপ অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এসব কর্মকাণ্ড সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির পরিপন্থী।

এ প্রসঙ্গে এক স্থানীয় ব্যক্তি বলেন, “এ ধরনের কর্মকাণ্ড সমাজের জন্য উদ্বেগজনক। কনটেন্ট নির্মাণের নামে যদি অনৈতিকতা ছড়ানো হয়, তাহলে তা মেনে নেওয়া যায় না। প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়া হবে।”

সচেতন মহলের মতেও, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার আশায় কনটেন্ট নির্মাতাদের একটি অংশ যেভাবে অশালীনতা বা বিতর্কিত আচরণে জড়িয়ে পড়ছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্বেগজনক বার্তা দিচ্ছে।

ফেসবুক জুড়ে ইতোমধ্যে এ বিষয় নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকে মন্তব্য করছেন, “বিনোদনের নামে সমাজকে বিভ্রান্ত করা হচ্ছে,” আবার কেউ কেউ বলছেন, “দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া এসব থামানো যাবে না।”

সামাজিক শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ এবং সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন নাগরিকরা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}