‎গাইবান্ধায় পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলের দিকে জেলার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নামাপাড়া (কলেজের দক্ষিণে) এলাকার জনৈক আবু সাঈদ মিয়ার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

‎স্থানীয়রা জানায়, বিকেলে হঠাৎ ওই পুকুরের পানিতে অপরিচিত এক ব্যক্তির লাশ ভাসতে দেখা যায়। লাশটির পিঠে মাটিসহ বিবস্ত্র অবস্থায় ছিল। ‎নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, পুকুরে একটি ভাসমান লাশের খবর পেয়ে থানার ওসিকে জানানো হয়েছে।

‎সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}