সারাদেশে ‘মব-সন্ত্রাস’ বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ (শনিবার, ১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরের এক নম্বর রেলগেট এলাকায় দলটির জেলা কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবির জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, সদস্য কমরেড রেবতী মোহন বর্মন, সুপ্রিয়া দেব, যজ্ঞেশ্বর বর্মন, রানু সরকার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, এক বছর আগে যে আকাঙ্ক্ষা নিয়ে এদেশের ছাত্র-জনতা গণঅভ্যুত্থান সংগঠিত করেছিল অন্তর্বর্তী সরকারের এক বছরের কর্মকাণ্ড সেই আকাঙ্ক্ষা হতাশায় পরিণত করেছে। ২৭লাখ মানুষ দারিদ্র সীমার নিচে নেমে গেছে, মব সন্ত্রাস চলেছে প্রতিনিয়ত, সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা নেই, বিচার বহির্ভূত হত্যাকান্ড সংঘটিত হয়েছে একের পর এক, নিত্যপণ্যের দাম বেড়েছে, অসংখ্য মাজার ভেঙ্গেছে, এমনকি কবর থেকে লাশ তুলে পোড়ানোর মত জঘন্য ঘটনাও ঘটেছে। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়ম সংঘটিত হয়েছে। সব মিলিয়ে মানুষের স্বপ্ন লুট হয়েছে। বক্তারা অবিলম্বে মব সন্ত্রাস বন্ধ করে মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান এবং দ্রুত নির্বাচন দিয়ে দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরানোর আহবান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}