বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো: তৌফিকুল ইসলাম মিথিল ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে মতবিনিময়ে তিনি বলেন,জুলাই আন্দোলন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্র্যাকডাউনের পর প্রায় অনিশ্চিত ও স্তিমিত হয়ে গিয়েছিলো, তখন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘবদ্ধ করে আন্দোলন অব্যাহত রাখার জন্য জীবন বাজি রেখে মাঠে নেমেছিলাম।

আমার হাজারো ছাত্র-ছাত্রী আমার মতো তাদের অন্যান্য শিক্ষকদেরকে আন্দোলনের মাঠে দেখে উদ্বুদ্ধ হয় এবং আন্দোলনের গতি তরান্বিত হয়ে শেষ পর্যন্ত আমরা ৫ই আগষ্ট বিজয় অর্জন করতে সক্ষম হই।এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশা ব্যক্ত করে বলেন,দল আমাকে মনোনয়ন দিলে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেবো, আর অন্য কাউকে দিলে তার পক্ষে কাজ করবো।

শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে একটি আধুনিক ও সমৃদ্ধ ব্রাহ্মণবাড়িয়া গড়ে তুলার ইচ্ছে ব্যক্ত করে তিনি আরো বলেন,শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটানো, তরুণদের ক্যারিয়ার উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি, বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ও পৌর এলাকার আধুনিকায়নে তাঁর বাস্তবভিত্তিক পরিকল্পনা রয়েছে।এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন,মীর মোস্তাফিজুর রহমান বাবুল (শহীদ মীর মুগ্ধের বাবা ও সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক), ডা. মনিরুল ইসলাম চয়ন (উপদেষ্টা জেলা বিএনপি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক), এমদাদুল হাসান (সাবেক ভিপি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ), মোরশেদুল হক (বিআরডিবির সাবেক পরিচালক), আতিকুল ইসলাম (অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বিইউপি), ওয়াহিদুর রহমান ইমন (সাবেক ছাত্রনেতা ও জেলা যুবদলের সাবেক সদস্য), এ কে এম ওবায়দুল হক (জুলাই আন্দোলনে আহত যোদ্ধা), দিদারুল আলম রাজিব (শিল্প ও সংস্কৃতিক সম্পাদক জেলা যুবদল), আরিফুল কবীর চৌধুরী হীরা (সাবেক ছাত্রদল নেতা), মীর সাইফুল আলম রিফাত (যুগ্ম আহ্বায়ক জেলা ছাত্রদল) প্রমুখ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}