গাইবান্ধায় ট্রেনে কাটা পড়া এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালের দিকে জেলার নলডাঙ্গা-বামনডাঙ্গা রেল রুটের মধ্যবর্তী দক্ষিণ শাহাবাজ গ্রামের জাম তোলা রেলগেট এলাকা হতে এ মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, শনিবার সকালে লোকজন রেলগেট এলাকায় অজ্ঞাতনামা ওই নারীর ৩ টুকরো মরদেহ পড়ে থাকতে দেখতে পান। তাদের ধারনা রাতের কোন এক সময়ে সে ট্রেনে কাটা পড়েছে। পরে বামনডাঙ্গা রেল ওয়ে স্টেশন মাস্টারকে খবর দেয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বোনারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী জানান, নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}