“পুলিশই জনতা, জনতাই পুলিশ”—এই মূল স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। চুরি, ছিনতাই, ডাকাতি, ইভটিজিংসহ নানাবিধ সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় নাচোল থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) হাসান তারেক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন
অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। পুলিশের একার পক্ষে চুরি, ছিনতাই কিংবা ইভটিজিং বন্ধ করা সম্ভব নয়। এজন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে হবে এবং কোনো অপরাধ চোখে পড়লেই তা সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা জনগণের পাশে আছে এবং থাকবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন  ৩নং নাচোল ইউপি চেয়ারম্যান ও নাচোল উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সফিকুল ইসলাম, নাচোল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, উপজেলা জামায়াতে ইসলামী আমীর ইয়াকুব আলী, পৌর আমীর মনিরুল ইসলাম এবং নাচোল উপজেলা শাখা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুল সহ অনেকে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}