ভোলা প্রেসক্লাবে জাগরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সকাল ১০:০০ থেকে দুপুর ১:৩০ পর্যন্ত অনুষ্ঠানটি বিভিন্ন পর্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের বরণ করা হয় এবং পরে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। স্বাগত বক্তব্যে সহ-সভাপতি মোঃ রাকিব সকলকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং সাধারণ সম্পাদক মোঃ সুমন উদ্দিন গত বছরের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। আমন্ত্রিত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতিনিধি বক্তব্য রাখেন, পাশাপাশি কার্যনির্বাহী কমিটির সদস্যরা নিজেদের দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। বিশেষভাবে পরিচালক মোঃ রাশেদ বন্যাদুর্গতদের সহায়তা, বৃক্ষরোপণ কর্মসূচি, স্কুলভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম এবং পরিবেশ সুরক্ষার উদ্যোগগুলো তুলে ধরেন। বার্ষিকী উপলক্ষে ক্রেস্ট বিতরণ ও বিভিন্ন স্বেচ্ছাসেবীকে সম্মাননা প্রদান করা হয়।

এছাড়াও একজন অসহায় দরিদ্র মানুষকে সেলাই মেশিন, বস্ত্র এবং হুইলচেয়ার প্রদান করা হয়। সমাপনী বক্তব্যে সভাপতি রাফসান আহমেদ ইমন ধন্যবাদ জানান এবং আগামী বছরের কার্যকরী উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগরণ ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটি, স্বেচ্ছাসেবী সদস্যগণ এবং জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ তোতা মিয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মিজান সালাউদ্দিন, জনাব আলী আহমেদ (সহকারী অধ্যাপক, শের ই বাংলা মেডিকেল কলেজ, বরিশাল), শাহনাজ বেগম (উপদেষ্টা, জাগরণ ফাউন্ডেশন), সদর উপজেলার সমাজসেবা অফিসার জনাব মোঃ দেলোয়ার হোসেন এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}