যশোরের মনিরামপুর উপজেলার জিয়ালদার বিলে চুরি করে মাছ ধরতে যেয়ে জনতার হাতে ধরা খেয়েছে তিন মাছ চোর। ঘটনার বিবরনে জানাযায় উপজেলার হরিনা গ্রামের মন্দার রায় এর জিয়ালদার বিলে অবস্থিত মাছের ঘেরে দীর্ঘ এক বছর ধরে জোর পূর্বক ভাবে একটি সংগঠিত চর্ক মাছ মাছ ধরে বিক্রি করে আসছে।

ঘের আমিল মান্দার রায় বিভিন্ন সময়ে নিষেধ করে আসলেও তার কথা কর্ন পাত না করে বরং তাকে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছিল। হুমকির ভয়ে মান্দার রায় বলেন তাদের হুমকির কারণে আমি মাঝে মধ্যে যেতাম মাছের ঘেরে বা কাউকে সাথে করে নিয়ে যেয়ে মাঝে মধ্যে খাবার দিতাম আমার মাছের ঘেরে। বিভিন্ন নেতৃবৃন্দকে বলেও আমার মাছের ঘের থেকে জোর পূর্বক মাছ ধরা বন্ধ করতে পারিনি।

ঘটনার দিন ১৬ ই সেপ্টেম্বর সকালে গোপন সংবাদের মাধ্যমে বেশ কয়েক জন স্থানীয় লোকজনের সহযোগিতায় মাছ ধরা অবস্থায় মশিয়ার নামে একজনকে হাতে নাতে ধরতে সক্ষম হয়। এই ঘটনার কিছু সময় পার না হতেই আবারও দুই জন জোর পূর্বক আমার মাছের ঘেরে মাছ ধরার সংবাদ পেয়ে আমি এলাকার বহু লোকজন ছুটে যেয়ে ইকবাল ও শফিকুল নামের দুই জনকে ধরে ফেলি এমটাই জানিয়েছেন মাছের ঘের মালিক মন্দার রায়।

মাছ চুরি করে ধরার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনা স্থলে ছুটে আসে ও চোরদের কে হালকা মারধর করে। এঘটনা লেখা পর্যান্ত স্থানীয় সালিসির মাধ্যমে বিষয় টি নিরসনের জন্য তোড়জোড় চলছিল।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}