মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিককে হুমকি ও ঘুষ খোর অভিযোগ এনে নীলফামারীর ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলামের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার পৌর এলাকায় ডোমার উপজেলার সর্বস্তরের জনগনের ব্যানারে কাজীপাড়া থেকে একটি ঝাড়ু মিছিল বের হয়ে ডোমার হৃদয়ে স্বাধীনতা চত্ত্বরের সামনে এসে মানববন্ধনে মিলিত হয় ও প্রতিবাদ সমাবেশ করেন। মানববন্ধনে এলাকার শতাধীক নারী পুরুষ অংশগ্রহন করেন। মানববন্ধনে দৈনিক যুগের আলো প্রত্রিকার স্থানীয় সাংবাদিক আসাদুজ্জামান হিল্লোহ, দৈনিক যুগান্তর প্রত্রিকার সাংবাদিক আবু ফাতাহ কামাল পাখি, সুশাসনের জন্য নাগরিক সুজন এর সভাপতি গোলাম কুদ্দুস আইয়ুব, জামায়েত নেতা সোহেল রানা, তুহিন ইসলামসহ স্থানীয় লোকজন বক্তব্য রাখেন। স্থানীয় সাংবাদিক দৈনিক যুগের আলো প্রত্রিকার ডোমার প্রতিনিধি আসাদুজ্জামান হিল্লোহ সোস্যাল মিডিয়া ফেসবুকে ডোমারের কাজীপাড়ায় মাদক সম্রাজ্ঞী রুপার বাড়ীতে মাদকের রমরমা ব্যবসা চলিতেছে একটি লেখা পোস্ট করেন।
আসাদুজ্জামান হিল্লোহ অভিযোগ করে বলেন মাদকের বিরুদ্ধে পোস্টটি দেওয়ায় ডোমার থানা ওসি আরিফুল ইসলাম আমাকে মুঠোফোনে মবসৃষ্টিকারী উল্লেখ্য করে বলেন, কোন কিছু হলে এর দায়ভার আপনাকে নিতে হবে বলে শাসান। একাধীকবার মাদকের বিরুদ্ধে ওসিকে জানিয়ে কোন লাভ হয়নি। বরং ডোমারে মাদকের ব্যবসা দিব্যি চালিয়ে যাচ্ছে মাদককারবারীরা। মাদক সম্রাজ্ঞী রুপার কাছ থেকে মাসোয়ারা নেন বলেও অভিযোগ করেন তিনি। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে বাচাঁতে এই ওসিকে দ্রুত অপসারণ চায় তারা। দৈনিক যুগান্তরের ডোমার প্রতিনিধি আবু ফাতাহ কামাল পাখি বলেন ডোমার থানা ওসি ফ্যাসিবাদি স্টাইলে চলছে ও ফ্যাসিবাদী আচরণ করছে। মাদকের পক্ষে যতবড়ই অফিসার দাড়াক না কেন আমরা তার বিরুদ্ধে অবস্থান নিবো। সুশাসনের জন্য নাগরিক সুজন এর সভাপতি গোলাম কুদ্দুস আইয়ুব বলেন ডোমারকে মাদকের হাত থেকে রক্ষা করতে গেলে এই ওসির অপসারণের বিকল্প কিছু নেই। দ্রুত অপসারণ করে ডোমারকে মাদকের হাত থেকে বাচাঁতে উর্দ্ধতনের দৃষ্টি কামনা করছি।