নবীনগর প্রেসক্লাব কার্যালয়ে আজ (১৮/৯/২৫) দুপুরে মো. আব্দুল আউয়ালের সাথে সাংবাদিকদের মত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আবদুল আউয়াল।
মতবিনিময়কালে মোহাম্মদ আবদুল আউয়াল তার বক্তব্যে বলেন- সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ। তাদের লেখনীর মাধ্যমে সমাজের অসঙ্গতি গুলো যেমন উঠে আসে, তেমনি ভালো কাজ গুলোও মানুষ জানতে পারে। একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনে সাংবাদিক ও সুশীল সমাজের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার বিকল্প নেই।
এ সময় সাংবাদিকরা নবীনগরের শিক্ষা, সংস্কৃতি, অবকাঠামো ও অন্যান্য সামাজিক সমস্যা নিয়ে মোহাম্মদ আবদুল আউয়ালের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।
জবাবে আবদুল আউয়াল বলেন- এলাকার উন্নয়নে তিনি সব সময় পাশে আছেন এবং ভবিষ্যতে ও থাকবেন। মতবিনিময় সভায় প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।