চাঁদপুরের কচুয়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্প্রতিবার দুপুরে কচুয়া-সাচার-গৌরিপুর আঞ্চলিক সড়কের পালাখাল এলাকায় এ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আল আরাফা পরিবহনের একটি বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালকসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে হাজিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আল আরাফা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পালাখাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের চিৎকারে পাশের লোকজন ছুটে আসে।
যাত্রীদের অভিযোগ, দুর্ঘটনার সময় বাসের চালক মোবাইল ফোনে কথা বলছিল।বাস চালকের অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটে বলে তারা দাবি করেন। এ ঘটনায় বাসে থাকা অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হন।
এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে জানান, আল আরাফা পরিবহনের বাসগুলো এ সড়কে একাধিকবার দুর্ঘটনা ঘটিয়েছে । তাই দ্রুত এই সড়কে আল আরাফা পরিবহনের চলাচল বন্ধ করার দাবি জানান তারা।

সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রায় এক ঘণ্টা সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যগন উদ্ধার প্রক্রিয়া চালিয়ে সড়কে চলাচল স্বাভাবিক করে তোলে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}