খাগড়াছড়ির গুইমারা উপজেলায় আসন্ন দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবরদান উপলক্ষে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর সোমবার দুপুরে গুইমারা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আকতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, ধর্মীয় উৎসব উদযাপনে সকল ধর্ম-বর্ণের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, ধর্মীয় উৎসব পালনের মাধ্যমে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হয়। উপস্হিত সকলকে আসন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণভাবে উদযাপনে একে অপরের সহযোগী হয়ে কাজ করার আহ্বান জানানো হয়
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}