ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের সবুল্ল্যা মাতুব্বরের ডাঙ্গী গ্রামের বটতলা নামক এলাকায় নির্মানাধীন রাস্তাটির কোন কোন অংশে সংকুচিত করে পাকাকরন করা হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীর। নির্মানাধীন রাস্তায় সামান্য পরিমানে নিম্নমান উপাদান দিয়ে উচুনিচু অবস্থায় তড়িঘড়ি করে কাজ সম্পন্ন হচ্ছে বলেও অভিযোগ। গ্রাম্য জনপথের ওই রাস্তা পাকাকরনের কার্যাদেশে দশ ফুট প্রসস্ত (চওড়া) করার নির্দেশনা থাকলেও কোনো কোনো অংশে মাত্র সাড়ে সাত ফুট চওড়া করে রাস্তা নির্মান করা হচ্ছে। এ ব্যপারে রবিবার গ্রামবাসী মিলে উপজেলা প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ পেশ করেছেন। সরেজমিন ঘুরে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থ বছরে উপজেলা পরিষদের দক্ষিন পাশে সবুল্ল্যা মাতুব্বরের ডাঙ্গী গ্রামে ৭০ লক্ষ টাকা ব্যায়ে ৮০০ মিটার রাস্তা পাকাকরন কাজটি দরপত্রমূলে পান ‘বন্যা কন্সট্রাকশন’ নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। উক্ত ঠিকাদারী কাজটির কার্যাদেশে নির্মানাধীন রাস্তাটি ১০ ফুট চওড়া করার নির্দেশ থাকলেও রাস্তার কোনো কোনো অংশ চওড়া করা হয়েছে মাত্র সাড়ে সাত ফুট।
নির্মানাধীন রাস্তার নিচের অংশে ছয় ইঞ্চি গভীর বালু ও ছয় ইঞ্চি গভীর ইটের ক্ষোয়া দিয়ে লেয়ার তৈরী করার শর্ত থাকলেও মাত্র দুই/তিন ইঞ্চি গভীর ইটের ক্ষোয়া দেওয়া হয়েছে বলে প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন। রাস্তার দু’পাশে মাটি ভরাট না করেই নামে মাত্র পাকাকরনের কাজ সারা হচ্ছে। এছাড়া উক্ত রাস্তাটির কার্পেটিংয়ের জন্য অন্য এলাকা থেকে বিটমিন তৈরী করে তা নছিমনে এনে নির্মানাধীন রাস্তায় কাজ চালানো হচ্ছে। পুরাতন রাস্তা থেকে উঠানো কার্পেটিং ডাষ্ট করে অন্য উপজেলা থেকে বিটুমিন তৈরী করা এনে সির্মানাধীন রাস্তায় কাজ চারানো হচ্ছে বলেও অভিযোগ। এ ব্যপারে উপজেলা প্রকৌশলী আব্দুস ছাত্তার জানান, “অভিযোগ পেয়ে আমি নির্মানাধীন রাস্তাটি পরিদর্শন করেছি এবং কাজের গুনগত মান রক্ষার চেষ্টা করছি। তিনি আরও জানান, সংশ্লিষ্ট ঠিকাদার অন্য জায়গায় বিটুমিন তৈরী করে নছিমনে এনে নির্মানাধীন রাস্তায় কার্পেটিং কাজ করছেন। সেই বিটুমিন তৈরীর স্থানেও আমাদের অফিসের লোক লাগিয়ে রেখেছি”।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}