খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের পক্ষ থেকে সিন্দুকছড়ি জোনের মাধ্যমে গুইমারা ও মানিকছড়ি উপজেলার পূজামণ্ডপ গুলোর জন্য লক্ষাধিকের বেশি টাকা অনুদান প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনী। ২৪শে সেপ্টেম্বর বুধবার দুপুরে বিভিন্ন পূজা মন্ডপের উদযাপন কমিটির দায়িত্বপূর্ণ ব্যক্তিদের হাতে এ অনুদান তুলে দেন সিন্দুকছড়ির জোন কমান্ডার লেঃ কর্নেল ইসমাইল সামস আজিজি পিএসসি,জি। পাহাড়সহ সারাদেশে দুর্গাপূজার উৎসব নির্বিঘ্নে উদযাপনের জন্য বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। এছাড়া পূজার সার্বিক কার্যক্রম তদারকি করতে একটি বিশেষ মনিটরিং টিম কাজ করবে সকল মণ্ডপগুলোতে।

২৪ ঘণ্টা পূজার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং অপ্রীতকর ঘটনা এড়াতে প্রশাসনকে সহযোগিতা করার পাশাপাশি জনসাধারণকে সজাগ দৃষ্টি রাখতে হবে। জোন কমান্ডার বলেন, দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায় পালন করেনা! অন্যান্য ধর্মাবলম্বীরাও এ উৎসবে অংশগ্রহণ করেন। পূজার পবিত্রতা বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটি এবং সাধারণ মানুষসহ একে অপরের সহযোগিতায় অনুষ্ঠান সম্পন্ন করার আহ্বান জানান। গুইমারা মন্দির কমিটির সভাপতি নির্মল বণিক বলেন, এই উৎসবে সকল ধর্ম বর্ণের লোক অংশগ্রহণ করে থাকে। এই উৎসব উপলক্ষে মন্দিরগুলোতে সেনাবাহিনীর সহযোগিতা পেয়ে আমরা অত্যন্ত খুশি।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}