চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের সাবেক সিনিয়র মেডিকেল অফিসার ও রাঙ্গুনিয়ার স্বনামধন্য চিকিৎসক ডা. রাশেদুল আলম তালুকদারের পিতা, রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বদিউদ্দীন তালুকদার বাড়ির সমাজ হিতৈষী হাজী শহর মুল্লুক তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে অসুস্থ ছিলেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮ টায় নগরীর বহদ্দারহাটের বাসায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আজ বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}