সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার মো. আজগর আলী জনি (৩২) মৃত্যু হয়েছে। সে উপজেলার লালানগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফকিরপাড়া এলাকার আলী আহমদের পুত্র।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সৌদি আরবের আল কাসিম এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)  বিষয়টি নিশ্চিত করেন সৌদি আরবে অবস্থানরত ফারুক আহমেদ নামে তার এক আত্মীয়।

তিনি বলেন, গতকাল সৌদি আরবের আল কাসিম শহরের দুর্গম এলাকায় ডিউটি শেষে বাসায় ফেরার পথে তাদের বহনকরা লেমিজিন (টেক্সি) র সাথে মুখোমুখি সংঘর্ষে

দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন আজগর আলী জনি ও কুমিল্লার এক যুবক। আহত হন গাড়িতে থাকা আরও দুই বাংলাদেশী যুবক। বর্তমান গুরুতর আহত যুবকদ্বয় সৌদির একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহতদের মরদেহ বর্তমানে সেখানকার হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দেশে লাশ পাঠানোর প্রস্তুতি চলছে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আজগর আলী জনি সম্প্রতি ছুটিতে দেশে এসে বিয়ে করে আবারও প্রবাসে ফিরে যান। দেশে তাঁর একটি ৩ মাসের কন্যা সন্তান রয়েছে। হঠাৎ এ মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে আসে। নতুন বউসহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন। বাবা-মাও সন্তানের অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না।

এদিকে আজগরের মৃত্যুতে শুধু তার পরিবার নয়, পুরো এলাকায় শোকের আবহ নেমে এসেছে। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরদেহ দ্রুত দেশে এনে দাফনের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}