কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ২৫ সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা সরকারি কলেজ শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক মনোজ্ঞ কুইজ প্রতিযোগিতা। গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় কলেজের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আজ ২৫ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে আয়োজন করা হয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ খন্দকার সানোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আজিজুর রহমান সরকার স্বপন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার অফিস সম্পাদক মোঃ রাসেল মাহমুদ, উপজেলা শাখার সেক্রেটারি মোঃ আল মামুন এবং কলেজ শাখার সভাপতি মোহাম্মদ আবিদুর রহমান সাজিদসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রথম তিনজনকে ক্রেস্ট প্রদান করা হয় এবং পরবর্তী সাতজনকে বই উপহার দেওয়া হয়। এছাড়াও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে কলম বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের উৎসাহিত করতে ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এই ধরনের সৃজনশীল প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। শিক্ষার্থীরা জ্ঞানের আলোয় আলোকিত হয়ে জাতির ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখবে — এটাই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানটি একটি উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।