নড়াইলে ইজিবাইক চালককে গলা ও পুরুষাঙ্গ কেটে হত্যা।নড়াইল সদর উপজেলায় আকবার মুন্সি নামে এক বৃদ্ধ ইজিবাইক চালকের গলা ও পুরুষাঙ্গ কেটে হত্যার অভিযোগ উঠেছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আউড়িয়া ইউনিয়নের শড়াতলা গ্রামের একটি বাঁশ বাগানের মধ্য থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ সময় লাশটি গাছের সঙ্গে গামছা দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ছিল।নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}