বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত জুলাই সনদের আইনী ভিত্তি ও পি.আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবীতে কর্মসূচির অংশ হিসেবে সিলেটের গোয়াইনঘাটে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ জুমা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি, সিলেট-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন বলেন, জুলাই সনদের আইনী ভিত্তি ও পি.আর পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচন অবশ্যই বাস্তবায়ন করতে হবে। অবিলম্বে আওয়ামিলীগের দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। গণহত্যাকারী আওয়ামিলীগের বিচার নিশ্চিত করা সহ সংস্কার দৃশ্যমান করার দাবী জানান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে।

গোয়াইনঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাষ্টার আবুল হোসেন এর সভাপতিত্বে এবং সেক্রেটারি ইমরান আহমেদ ও হাফিজ মিছবাহ উদ্দিন এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাও. মাশুক আহমেদ, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও. ফয়েজ আহমদ, ডাক্তার আব্দুন নূর, আহমদ আল মাসুদ, আরিফ আহমদ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তারেক আহমদ, ছাত্রশিবির গোয়াইনঘাট কলেজ শাখা সভাপতি মুজাহিদুল ইসলাম আজম, যুবনেতা সাদিকুর রহমান, ইবরাহীম খলিল প্রমূখ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}