কুমিল্লার হোমনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, হোমনা উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় হোমনার খাাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়।
হোমনা উপজেলা মহিলা দলের সভাপতি শেফালী বেগম এর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুফিয়া বেগম, সভাপতি কুমিল্লা উত্তর জেলা মহিলা দল, রুবি আক্তার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কুমিল্লা উত্তর জেলা মহিলা দল, মোহাম্মদ মহিউদ্দিন, যুগ্ম আহবায়ক কুমিল্লা উত্তর জেলা বিএনপি, সভাপতি হোমনা উপজেলা বিএনপি, মো: মুজাম্মেল হক (ভিপি মুকুল) সাধারণ সম্পাদক, হোমনা উপজেলা বিএনপি, ছানাউল্লাহ সরকার, সভাপতি , হোমনা বিএনপি পৌর শাখা, মো: নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক, হোমনা পৌর শাখা বিএনপি, মাখসুদা চৌধুরী, জয়েন সেক্রেটারি, হোনমা উপজেলা মহিলা দল, বকুল আক্তার, জয়েন সেক্রেটারি দেবিদ্বার পৌর মহিলা দল সহ হোমনা উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে মহিলা দলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। নারীর অধিকার রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে মহিলা দল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তৃণমূল থেকে সুসংগঠিত শক্তি গড়ে তুলেই সামনে সব আন্দোলন-সংগ্রামে অংশ নিতে হবে।
এছাড়া স্থানীয় মহিলা দল ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সম্মেলনে বক্তব্য রাখেন।
এসময় হোমনা উপজেলার পৌরসভা সহ ৯টি ইউনিয়নের মহিলা দলের নেতাকর্মীরা প্লে কার্ডসহ বিভিন্ন স্লোগান দিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন। সম্মেলনে তৃণমূলের নেতাকর্মীরা অংশ নেন এবং নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সংগঠনকে আরো শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।