খুলনার কয়রায় জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৭ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় উপজেলা সদরের কপোতাক্ষ কলেজ চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কপোতাক্ষ কলেজ চত্বরের সমাবেশ শেষে থানার মধুরমোড় অভিমুখে বিক্ষোভ মিছিলে হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওঃ আবুল কালাম আজাদ।

বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে না। ছাত্র জনতার বুকের রক্তে অর্জিত গণ অভ্যুত্থানের লালিত স্বপ্ন বাস্তবায়ন এবং জুলাই সনদের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন দেখতে চায়।

জনগণের মতামতের ভিত্তিতে আগামী সংসদে সকল দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চায়। জামায়াতে ইসলামী আগামী সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে দল-মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ দেশের বেশিরভাগ রাজনৈতিক দলগুলো অন্তবর্তীকালীন সরকারকে (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে আসছে।

কিন্তু সরকারের পক্ষ থেকে দাবির স্বপক্ষে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নি। সেজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজপথে নেমে এসেছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়রা উপজেলার আমির মাওঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃশেখ সাইফুল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির মাওঃ গোলাম সরোয়ার, জেলা সহকারী সেক্রেটারি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি অধ্যাপক মোঃ অলিউল্লাহ, উপজেলা নায়েবে আমির মাওঃ রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওঃ সুজা উদ্দিন সহ হাফেজ জাহাঙ্গীর আলম প্রমুখ।

এই অনুষ্ঠান শেষে দূর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে কয়রা উপজেলার ৫৬টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে তাদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}