ফরিদপুরের জেলা প্রশাসনের ওউপজেলা প্রশাসনের এবংপুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তায় হিন্দু ধর্মাবলম্বীদের সারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সারদীয় দুর্গাপূজায় জেলায় ৭৬৪টি পূজা মন্ডপে দুর্গাপূজা হচ্ছে। জানাগেছে,২৯ শে সেপ্টেম্বর মহা সপ্তমীর চলছে।২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু দুর্গাপুজায় হয়েছে উৎসবের আমেজ। গতকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ফরিদপুরের আনাচে-কানাচে মন্ত্র পাঠ, যগ্যঅনুষ্ঠান, শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং সাক কাঁসরের ধোনির মাধ্যমে দেবী দুর্গার আরাধনা দেশব্যাপী এক ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ আবহের সৃষ্টি করেছে । ফরিদপুরের প্রতিটি সনাতনী সম্প্রদায়ের মানুষ বিগত যেকোনো সময়ের চাইতে অধিক আনন্দ, উৎফুল্লতা এবং ভালোবাসার সাথে দেবীর আরাধনায় নিমগ্ন ।
মন্দির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পূজারিবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য সেবা দানকারী সংস্থার প্রতিনিধিদের সাথে মতবিনিময় হয়েছে। সনাতনী সমাজের পক্ষ থেকে এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্য হিন্দু ধর্মালম্বীদের বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা ব্যাপক আয়োজনে প্রশাসনের সর্বস্তরের নিরাপত্তায় চলছে দুর্গাপূজা অনুষ্ঠান। চরভদ্রাসন উপজেলায় ১৩টি মন্দিরে সার্বজনীন পূজা মণ্ডপে,বোয়ালমারীর উপজেলার ১২২ টি মন্দিরে সার্বজনীন পূজা মণ্ডপে, সদরপুর উপজেলায় ৩৬ টি মন্দিরে সার্বজনীন পূজা মণ্ডপে,ভাঙ্গা উপজেলায় ৮৯টি মন্দিরে সার্বজনীন পূজা মণ্ডপে,আলফাডাঙ্গা উপজেলায় ৪৩ টি মন্দিরে সার্বজনীন পূজা মণ্ডপে,ফরিদপুর সদরে মহানগরে৯৪টিওসদর থানায় ১০১ টি মন্দিরে সার্বজনীন পূজা মণ্ডপে, মধুখালী উপজেলায় ১৫৭টি মন্দিরে সার্বজনীন পূজা মণ্ডপে,নগরকান্দা উপজেলায়৬১টি মন্দিরে সার্বজনীন পূজা মণ্ডপে,সালথা উপজেলা ৪৮টি মন্দিরে সার্বজনীন পূজা মণ্ডপে সহ ফরিদপুর জেলায় ৭৬৪ মন্দিরে কঠোর নিরাপত্তা দূর্গা উদযাপন অনুষ্ঠিত হচ্ছে । বোয়ালমারী উপজেলার পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি সঞ্জয় সাহা বলেন, উৎসব শান্তিপূর্ণ করতে পূজা উদ্যাপন ফ্রন্টের পক্ষ থেকে চাওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
চরভদ্রাসন উপজেলা পূজা উদযাপনফ্রন্টের সভাপতি বিকাশ চন্দ্র জানিয়েছে, উপজেলায় ১৩টি মন্দিরে সনাতন ধর্মীয় দুর্গাপূজা ব্যাপক নিরাপত্তা প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা, আনসার, পুলিশ মন্দির কর্তৃক ২০জনের একটি স্বেচ্ছাসেবক টিম এবংউপজেলা প্রশাসনের ও তদারকী টিম। বিভিন্ন উপজেলা প্রশাসনের এবং পুলিশ প্রশাসনের কঠোর নজরদারিতে চলছে সারদীয় দুর্গাপূজা। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, পূজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পুলিশের সভা হয়েছে। বর্তমানে প্রতিটি মন্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ রজিউল্লাহ খান গতকাল সকল মন্দিরে পরিদর্শন করে তিনি জানিয়েছে চর । চরভদ্রাসন উপজেলা সহকারী কমিশনার যায়েদ হোসেন ২৯ শে সেপ্টেম্বর চরভদ্রাসন উপজেলার ১৩ টি মন্দিরে পরিদর্শন করেছেন। ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অজয় কর জানিয়েছে, ফরিদপুর শহরের বেশ কিছু মন্দির পরিদর্শন করেছি। মন্দির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পূজারিবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য সেবা দানকারী সংস্থার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছি। তিনি আরও বলেন, পূজা উপলক্ষে সরকারি নির্দেশনা মেনে দর্শনার্থী,স্বেচ্ছাসেবক, হিন্দু ধর্মালম্বী ভাই ও বোনদের এবং মন্দির কমিটির সবাইকে মেনে চলার আহ্বান জানান।